আধাঘন্টায় ইরানের ২৫০টিরও বেশি মিসাইলে কেঁপে উঠলো ইসরায়েল

মঙ্গলবার সন্ধ্যায় ইরান ইসরায়েলের উপর নজিরবিহীন এক রকেট হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ইসরায়েলের দিকে একসঙ্গে ২৫০টিরও বেশি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ে, যার ফলে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। হামলার পটভূমি ও […]
এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রার দেশ এখন আফগানিস্তান

আফগানিস্তানের অর্থনীতি বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই গত এক বছরে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ১৪.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরবর্তী দেশটির অর্থনীতিতে যা বড় ধরণের অগ্রগতি। ডলারের বিপরীতে আফগানি মুদ্রার উন্নতি গত বছর ১ ডলার বিনিময় করতে যেখানে ৭৮.৮৬ আফগানি প্রয়োজন হতো, বর্তমানে সেখানে মাত্র ৬৮.৮৮ […]
হিজবুল্লাহর বিরুদ্ধে সফল ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা হামাসের কাছে ব্যর্থ যে কারণে

সাম্প্রতিক সময়ের আলোচিত সমালোচিত একটি বিষয় ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম। বিশেষ করে হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দাদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা সব খানেই। হামাসের বিরুদ্ধে ব্যর্থতা গত দুই দশক ধরে ইসরায়েল তাদের সবচেয়ে বড় শত্রু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছিল। হামাস সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো ছিল একেবারে বেখবর। অন্যদিকে এই […]
সিরিয়ার দামেশকে ইসরায়েলি বিমান হামলা

আজ মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেশকে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় উল্লেখযোগ্য পরিমাণ সম্পদেরও ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির দিক থেকে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে দামেস্কের বিভিন্ন স্থানে হামলা চালায়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র […]
পানিসম্পদ ব্যবস্থাপনায় আফগানিস্তানের অগ্রযাত্রা

বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। বিশেষ করে পানি ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনে সম্প্রতি দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর সাম্প্রতিক অন্যতম উদাহরণ জাবুল প্রদেশের তুরি বাঁধ নির্মাণ প্রকল্প— যে প্রকল্প দেশের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি আফগানিস্তানের পানি […]
হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে রহস্য

গতকাল ২৭শে সেপ্টেম্বর শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার মূল টার্গেট ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তবে হামলার পর ইসরায়েল হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করলেও তার মৃত্যুর ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে লেবাননের হারাত হারিক এলাকায় হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়। যেখানে তিনি একটি […]
ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর রকেট প্রধান নিহত

আজ ২৮শে সেপ্টেম্বর শনিবার হিজবুল্লাহর রকেট ইউনিটের প্রধান এবং তার সহকারীকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ প্রধান জেনারেল হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই এই হত্যকান্ড ঘটে। একই সময়ে বৈরুতের দক্ষিণে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। উল্লেখ্য, ২০০৬ সালের যুদ্ধের পর ইসরায়েলের এবারের হামলাগুলোই সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত […]
হামাস ও হিজবুল্লাহর যে সকল নেতাদের হত্যা করেছে ইসরায়েল

প্রায় বছর ধরে নতুন করে মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। সামনে এসেছে ফিলিস্তিন-ইসরায়েলের চলমান তীব্র উত্তেজনার নতুন এক প্রতিফলন। সাম্প্রতিক সময়ে গাজা এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে একের পর এক হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাকে হত্যা করছে ইসরায়েল। সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা ইসরায়েলের কিলিং মিশনে হিজবুল্লাহ এবং হামাসের নিহত […]
আল জাজিরার বিশ্লেষণ: এখনও কি বিশ্বের পরাশক্তি আমেরিকা?

‘বিগত দুই দশকের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেক শান্ত,’— ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর বিখ্যাত ম্যাগাজিনে ‘ফরেন অ্যাফেয়ার্সে’এমন মন্তব্য করেছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। কিন্তু ঠিক ৯দিন পরেই ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর পরিস্থিতি পাল্টে যায়। এবং সুলিভানকে তার বক্তব্য সংশোধন করতে হয়। আমেরিকাকে একইসাথে কৌশলগত ৩টি বৃহৎ সমস্যা সামলানো শুরু করতে হয়। […]
সৌদি আরবের নতুন নির্দেশনায় এবার যারা হজে যেতে পারবেন না

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। তারা বিশেষভাবে কিছু শ্রেণির মানুষকে হজে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। যাদের বয়স ৬৫ এর বেশি, গুরুতর অসুস্থ, যেমন— হার্ট, কিডনি বা শ্বাসযন্ত্রের সমস্যা, ডায়বেটিস, ক্যান্সার আক্রান্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের হজের পরিকল্পনা থেকে বিরত থাকতে বলা […]
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মুফতি রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে, ২০ সেপ্টেম্বর (শুক্রবার), […]
বাইডেন-মোদি বৈঠকে এবার বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে। শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে বাইডেনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের সম্মেলনও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কোয়াড সম্মেলনের আলোচনায়ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি […]
