৩০ লাখ একর দখলকৃত ভূমি পুনরুদ্ধার করেছে আফগানিস্তান

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশজুড়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সাম্প্রতিক এক উদ্যোগে সরকার প্রায় ৩০ লাখ একর দখলকৃত ভূমি পুনরুদ্ধার করেছে, যা জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালী করার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকেই ইসলামি আমিরাত দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। মার্কিন […]
ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সাইবার অ্যাটাক

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সাইবার সক্ষমতার উন্নয়ন করার চেষ্টা করছে। সম্প্রতি জানা গেছে, ইসরায়েলের সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে হামাস এমন কিছু সাইবার আক্রমণ চালিয়েছে, যা শুধু চমকপ্রদ নয়, বরং তাদের পরিকল্পনা ও কার্যক্ষমতার সক্ষমতার প্রমাণও বহন করে। তুফানুল আকসার পূর্বে সাইবার অভিযানের প্রস্তুতি নভেম্বরের শুরুর দিকে ইসরায়েলি সেনাবাহিনীর […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’। আজ বুধবার দুপুর ১২টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতীকী কফিন নিয়ে টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল সাড়ে ১১টায় টিএসসির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি […]
পঞ্জশিরে ৬,০০৯ ক্যারেট পান্না বিক্রি, স্থানীয় অর্থনীতিতে নতুন উদ্দীপনা

আফগানিস্তানের পঞ্জশির প্রদেশে সম্প্রতি ৬,০০৯ ক্যারেট ওজনের পান্না বিক্রি হয়েছে, যার মোট মূল্য ৩,০৫,৯১০ মার্কিন ডলার। এই পান্নাগুলো প্রদেশের হেসা আওয়াল এলাকার খনি থেকে উত্তোলন করা হয়। পঞ্জশির গভর্নরের মুখপাত্র সাইফুদ্দিন লাতুন জানান, পান্নার এই বিপুল পরিমাণটি স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পঞ্জশির প্রদেশটি আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদে […]
কোপটিক চার্চ কি এখনও ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করে?

কোপটিক চার্চ মূলত মিশরের খ্রিস্টান সম্প্রদায়ের মূলধারার একটি অংশ এবং বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান সম্প্রদায়গুলোর একটি। এই চার্চের নেতৃত্বে আছেন কোপটিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক, যিনি ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিশরের মোট জনসংখ্যার প্রায় ১০% কোপটিক খ্রিস্টান, যারা আরব জাতীয়তাবাদ এবং ধর্মীয় ঐতিহ্যের মিশেলে নিজেদের পরিচয় গড়ে তুলেছে। মুবারক শাসন হোসনি মুবারক মিশরের রাষ্ট্রপতি […]
গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় তিন গণহত্যা: ২৮ শহীদ, আহত শতাধিক

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় তিন গণহত্যা: ২৮ শহীদ, আহত শতাধিক
আফগান-ভারত সম্পর্কের নতুন অধ্যায়

আফগানিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একটি নতুন মোড় নিয়েছে। মার্কিন দখলদারিত্বের অবসানের তিন বছর পর ইসলামি আমিরাত শাসিত আফগানিস্তান প্রথমবারের মতো একজন আনুষ্ঠানিক কূটনীতিক ড. ইকরামুদ্দিন কামালকে ভারতে পাঠিয়েছে। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা। ড. ইকরামুদ্দিন কামালের ভারতে নিয়োগ কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার দিকেই নয়, বরং […]
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করছে যেসব দার্শনিক

দর্শন বরাবরই মানুষের চিন্তা-ভাবনা এবং সমাজের জটিল সমস্যাগুলোকে গভীরভাবে বিশ্লেষণের একটি মাধ্যম। আমরা সাধারণত মনে করি, দার্শনিকেরা রাজনৈতিক ও সামাজিক সংঘর্ষ নিয়ে সবচেয়ে নিরপেক্ষ ও যুক্তিপূর্ণ মতামত প্রদান করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের প্রেক্ষাপটে বহু পশ্চিমা দার্শনিক সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। যেসব পশ্চিমা দার্শনিক ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে তারা নিম্নরূপ: জর্ডান পিটারসন ডানপন্থী […]
আন্তর্জাতিক অঙ্গনে কেমন প্রভাব ফেলবে ট্রাম্পের বৈদেশিক নীতি

আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতি। ইতোমধ্যেই জাতিসংঘে মার্কিন প্রতিনিধির নিয়োগ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনায় এসেছে। জাতিসংঘে নতুন মার্কিন প্রতিনিধি ট্রাম্প প্রশাসনের অধীনে জাতিসংঘে মার্কিন প্রতিনিধির দায়িত্বে থাকবেন জাতিসংঘের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ইলিস স্টেফানিক। এর […]
