ভারতের উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করা সহ ৮০ বছরের বৃদ্ধ মুসলিম কৃষককে মারধর!

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ এলাকার আমরপুর গড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুসলিম কৃষক মোহাম্মদ ইসরাইলকে নির্মমভাবে মারধর করে এবং ‘জয় শ্রীরাম’ বলাতে বাধ্য করে উগ্র হিন্দুত্ববাদী দুই যুবক। ঘটনাটি ঘটে গত ১১ই মে। তখন মোহাম্মদ ইসরাইল নিজের ক্ষেতে পানি দিচ্ছিলেন। সেই সময় দুই যুবক, আকাশ ও আহভি, […]
সুদানের কারাগার ও শরণার্থীশিবিরে সন্ত্রাসী আরএসএফের ড্রোন হামলায় শহিদ ৩৩

সুদানে চলমান গৃহযুদ্ধ যেন প্রতি মুহূর্তে আরও ভয়াবহ হয়ে উঠছে। এবার সেই সংঘাত আছড়ে পড়েছে কারাগার ও শরণার্থীশিবিরের মতো মানবিক স্থাপনাতেও। গত দুই দিনে সন্ত্রাসী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর চালানো হামলায় অন্তত ৩৩ জন শহিদ হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। ড্রোনের নিশানায় কারাগার গতকাল শনিবার ১০ইমে পশ্চিম সুদানের এল-ওবেইদ শহরে একটি সেনানিয়ন্ত্রিত কারাগারে আরএসএফ […]
বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী সন্ধিক্ষণ। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে এই ঘোষণা হঠাৎ আসেনি—এর পেছনে রয়েছে রাজপথের চাপ, দীর্ঘ গোপন প্রস্তুতি এবং তীব্র জনমত। গতকাল শনিবার ১০ই মে রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত […]
সিন্দুরের পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ানুল মারসুস’

ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ‘বুনিয়ানুল মারসুস’ নামে একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো হয়, ভারতের মিসাইল ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী এই অভিযান শুরু করে। পাকিস্তানি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, পাকিস্তান ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই অভিযানে একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান গুলি […]
নিজ রাজ্যে শিখদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ভারত: দাবি পাকিস্তানের

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ছোড়া এসব মিসাইল ভারতের পাঞ্জাব রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানে। তবে এখনো ভারতের পক্ষ থেকে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। জেনারেল আহমেদ শরীফের দাবি অনুযায়ী, মিসাইলগুলো ছোড়া […]
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার দ্বিতীয় অভ্যুত্থানের ডাক, ভোর থেকে উত্তাল শাহবাগ

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ। গতকাল বিকাল থেকে শুরু হওয়া গণজমায়েত আজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে। শাহবাগ মোড় অবরোধ করে হাজারো ছাত্র-জনতা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’ স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। এ দাবিকে ঘিরে গঠিত হয়েছে তিন দফা আন্দোলনের রূপরেখা— ১. আওয়ামী লীগকে […]
আরাকানের জন্য মানবিক করিডোর: বাংলাদেশ কি প্রস্তুত নতুন এক চ্যালেঞ্জের জন্য?

আরাকান রাজ্যে চলমান সংঘাত, দুর্ভিক্ষ আর মানবিক বিপর্যয়ের মুখে আবারও আলোচনায় এসেছে ‘মানবিক করিডোর’ প্রসঙ্গ। জাতিসংঘ সম্প্রতি আরাকানে জরুরি সহায়তা পৌঁছে দিতে একটি মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে, যেখানে বাংলাদেশের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জনমত, জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য ও মানবিক মূল্যবোধের এক জটিল সমীকরণে […]
ভারতের তাইমুর নগরে শতাধিক ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ডিডিএ

দিল্লির দক্ষিণ-পূর্ব এলাকার তাইমুর নগরে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) কর্তৃক চালানো উচ্ছেদ অভিযানে সোমবার প্রায় শতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ডিডিএ জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী নালার আশপাশে থাকা ’অবৈধ দখলদারদের’ ঘরবাড়ি সরিয়ে দেওয়ার জন্যই এই অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক, ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে বসবাসকারী বহু পরিবার […]
যুদ্ধবিমান বিধ্বস্তের তথ্য গোপনে ভারতীয় মিডিয়ার নাটকীয় লুকোচুরি

কাশ্মীরের পেহেলগাময়ে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ সংঘর্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি। কিন্তু যুদ্ধবিমান বিধ্বস্তের এই খবরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নাটকীয় লুকোচুরি। প্রথমে কিছু সংবাদমাধ্যম ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর […]
টালমাটাল পরিস্থিতিতে খাগড়াছড়ি দিয়ে ৬৬ ভারতীয়কে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ!

উপমহাদেশের উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে ঘটে গেছে এক অদ্ভুত-রহস্যজনক ঘটনা। মাত্র এক ভোরেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন ৬৬ জন ভারতীয় নাগরিক। অনুপ্রবেশকারীদের দাবি, তাদের জোর করেই সীমান্ত পার করিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ৭ই মে ভোরে। স্থানীয় সূত্র বলছে, সকাল ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর […]
ভারত-পাকিস্তানের মাঝে উত্তেজনাকর পরিস্থিতিতে কোন দেশ কী বলছে

পেহেলগামে হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তেজনার সূচনা হয়েছিল, তা মঙ্গলবার দিবাগত রাতে নতুন এক মোড় নেয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক পৌঁছে গেছে চরম উত্তেজনার দ্বারপ্রান্তে। ভারতের দাবি, হামলার লক্ষ্য ছিল সেইসব ঘাঁটি, যেখান থেকে ভারতের বিরুদ্ধে বড়সড় […]
ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান চীনের

চীন ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষিক উত্তেজনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একযোগে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়ে দেশটি বলেছে, দুই প্রতিবেশী রাষ্ট্রের উচিত সংঘাত নয়, শান্তির পথে হাঁটা। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত ও পাকিস্তান যেন শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং কোনো ধরনের […]
