ভারতের মিডিয়া টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে: সারজিস

ভারতের গণমাধ্যম টাকা খেয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সারজিস বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এগুলো কোনো গণমাধ্যম নয়, বরং […]
ঢাকার সঙ্গে নতুন উত্তেজনা এড়াতে সতর্ক নয়াদিল্লি

সাবেক ফ্যাসিস্ট হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো নোট ভারবালের প্রেক্ষিতে ভারত কোনো মন্তব্য না করে সতর্ক অবস্থান বজায় রেখেছে। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, তারা ঢাকার সঙ্গে নতুন কোনো সমস্যা তৈরি করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বীকার করেছেন যে নোট ভারবাল পাওয়া গেছে, তবে এ বিষয়ে মন্তব্য […]
গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসকসহ হাসপাতালের কর্মী রয়েছেন। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার এক ভবনে এই হামলা হয়। হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ সামুর, ল্যাব টেকনিশিয়ান ইসরা, এবং […]
কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, শুক্রবার থেকে সাদপন্থিরা কাকরাইল মসজিদে শবগুজারিসহ কোনো তাবলিগ কার্যক্রম চালাতে পারবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আলমে শুরাপন্থীদেরও বড় জমায়েত করা থেকে বিরত থাকতে হবে। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়করা সরকারের নির্দেশনা মেনে চলার […]
ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দরপতন!

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, টানা সাতটি লেনদেনে রুপির দর কমেছে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর প্রতি ডলারের বিনিময়ে রুপির মূল্য দাঁড়িয়েছে ৮৫.২৪২৫, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পুঁজি দেশের বাইরে পাচার এবং বাণিজ্য ঘাটতির কারণে রুপির এমন দরপতন ঘটে। ভারতের বৈদেশিক বাণিজ্যের […]
ইয়েমেনে আবারও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
ইসরায়েল আবারও নতুন করে ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় হুতি বিদ্রোহীদের নেতা আবদুল মালিক আল-হুতির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তব্যের সময় এই হামলা শুরু হয়। ইসরায়েলের সরকারি ও বেসরকারি গণমাধ্যমের বরাতে জানা যায়, হামলায় সানার বিমানবন্দর, হোদেইদা বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। হুতি বিদ্রোহীদের টিভি চ্যানেল […]
আফগানিস্তানের সেনাবাহিনী: দীন ও জাতির প্রতিরক্ষায় এক অবিচল বাহিনী

এশিয়ার কেন্দ্রস্থলে, যেখানে সুউচ্চ পাহাড় আর শুষ্ক মরুভূমি, সেখানেই অবস্থিত আফগানিস্তান। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে প্রতিরোধ ও সংগ্রামের মাধ্যমে এই দেশটি আজ দাঁড়িয়ে আছে ইসলামী এক প্রতিরোধ বাহিনী হিসেবে। দেশটির মাটি সাক্ষী হয়েছে বহু লড়াই আর গৌরবময় অধ্যায়ের। আজ সেই আফগানিস্তানই তুলে ধরছে নতুন এক শক্তি—ইসলামী সেনাবাহিনী। এই বাহিনী শুধু আফগান জনগণের নয়, বরং পুরো মুসলিম […]
আফগানিস্তানে বিমান হামলায় ৭১ সন্ত্রাসী নিহতের দাবি পাকিস্তানের!

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত ৭১ জন জঙ্গিকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্র বলছে, টার্গেটকৃত এই হামলায় জঙ্গিদের চারটি প্রধান আস্তানা ধ্বংস হয়েছে, যেখানে সুইসাইড ভেস্ট তৈরির অবকাঠামো ও উমর মিডিয়া সেল অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, নিহতদের মধ্যে শের জামান ওরফে মুখলিশ ইয়ার, আখতার মুহাম্মদ ওরফে […]
কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন […]
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের দুটি কমিটি গঠন

সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার রাত ১টা ৫০ মিনিটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। এ কমিটিগুলোকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের পর মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে গঠিত প্রথম কমিটি মন্ত্রণালয়ের নথিপত্র […]
রাশিয়াকে মাত্র $৬ বিলিয়নে উত্তর কোরিয়ার অস্ত্র ও সেনা সরবরাহ: পশ্চিমাদের নতুন উদ্বেগ

উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে একটি বড় চুক্তি সম্পন্ন করেছে, যার আওতায় অস্ত্র, গোলাবারুদ, এবং সেনা সরবরাহ করা হয়েছে। এই চুক্তি রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে, উত্তর কোরিয়া এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে ১০০টি KN-23 ব্যালিস্টিক মিসাইল, ২০,০০০ কনটেইনার গোলাবারুদ, এবং কয়েক ডজন Koksan স্বচালিত কামান ও […]
গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ভোরে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর বিমান হামলায় আল-কুদস টুডে চ্যানেলের পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল-আওদা হাসপাতালে ঘটনার সরাসরি প্রতিবেদন তৈরির সময় তাদের “PRESS” চিহ্নিত সম্প্রচার ভ্যানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই হামলায় একাধিক সাংবাদিক গুরুতর আহতও হয়েছেন। নিহত সাংবাদিকদের পরিচয়: ১. ফাদি হাসুনা ২. ইব্রাহিম আল-শেখ […]
