কাশ্মিরে সাইয়েদ আবুল আলা মওদুদীর ৬০০টির বেশি বই জব্দ

ভারতীয় অধিকৃত কাশ্মিরে জামাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর লেখা এবং তাঁকে নিয়ে লেখা ৬০০টির বেশি বই জব্দ করেছে ভারতীয় পুলিশ। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগে শ্রীনগরে এই বইগুলো জব্দ করা হয়। ভারতীয় পুলিশ ‘এক্স’ প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিষিদ্ধ সংগঠনের আদর্শ প্রচারের লক্ষ্যে গোপনে বই বিক্রি ও বিতরণের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগরে […]
র্যাবের পরিবর্তে আসছে নতুন বিশেষায়িত বাহিনী ‘র্যাট’

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাবের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করার পর সরকার নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, র্যাবের জায়গায় আসতে পারে নতুন একটি বাহিনী, যার সম্ভাব্য নাম হতে পারে ‘র্যাট’। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে বলা […]
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সূর্যশক্তি চালিত ব্যাটারি বিস্ফোরণের ফলে ৯ নম্বর শিবিরে আগুন লাগে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, তবে এতে দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই শিবিরের বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নেভানোর কাজে […]
মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট কেলেঙ্কারি প্রভাবশালীদের দখলে অর্ধেকের বেশি ফ্ল্যাট

ঢাকার মিরপুরে ‘বিজয় রাকিন সিটি’ নামে বৃহৎ এক আবাসন প্রকল্প গড়ে উঠেছে, যা মূলত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে বরাদ্দ করা হয়েছিল। ৫০ বিঘা জমির ওপর নির্মিত এই প্রকল্পে মোট ১,৯৫০টি ফ্ল্যাটের মধ্যে ৮৭০টি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল মুক্তিযোদ্ধাদের। তবে অভিযোগ উঠেছে, এর প্রায় অর্ধেক ফ্ল্যাট এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। ১৯৯৭ সালে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে […]
নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪ শিশু ও ১১ নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার রাত ৮টার দিকে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। জানা গেছে, মহাকুম্ভমেলা উপলক্ষে প্রয়াগরাজগামী দুটি ট্রেনের বিলম্বের কারণে প্ল্যাটফর্মে অতিরিক্ত যাত্রীর ভিড় জমে যায়, যা পরে বিশৃঙ্খলার রূপ নেয়। এ […]
নাফ নদী থেকে ২৪ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ২৪ জন রোহিঙ্গা শরণার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি। তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে এই শরণার্থীরা নিখোঁজ হন। পরে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে নিয়ে গেছে এবং সেখানে আটকে রেখেছে। এখনো পর্যন্ত তাদের কোনো […]
ভারতের সঙ্গে সামরিক বাণিজ্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, এজেন্ডায় ‘এফ-৩৫’ বিক্রির পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বিলিয়ন ডলারের এই বিক্রির অংশ হিসেবে নয়াদিল্লিকে উন্নত প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান ‘এফ-৩৫’ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে। এর ফলে ভারত হবে […]
বরিশালে গুম-খুনের বিরুদ্ধে VOED-এর সমাবেশ

বরিশাল টাউন হলের সামনে আজ (১৫ ফেব্রুয়ারি ২০২৫) ‘ভয়েস অফ এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন্স’ (VOED)-এর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য, গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের জোরালো দাবি তোলেন। সমাবেশে গুম থেকে ফেরত আসা ব্যক্তিরা […]
বাংলাদেশ সীমান্তে বিএসএফের আগ্রাসন, বাড়ছে উত্তেজনা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সীমান্তে গুলি চালিয়ে হত্যা, কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে বাহিনীটি। সর্বশেষ কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের প্রতিবাদের মুখে ভারতীয় বাহিনী শূন্যরেখায় স্থাপন করা সিসি ক্যামেরা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে সীমান্তে বিএসএফের আগ্রাসন থামছে না। সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ, […]
পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার নেপথ্যে ভারত!

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকলেও সম্প্রতি তাদের সংগঠিত করার নেপথ্যে সরাসরি ভারতের মদদ থাকার প্রমাণ মিলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত কৌশল পাল্টে পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরির মিশনে নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র, […]
আজ মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি বন্দি

দখলদার ইসরায়েলের কারাগার থেকে আজ শনিবার মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি বন্দি। এদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। হামাসের বন্দিবিষয়ক মিডিয়া অফিস শুক্রবার রাতে এক ঘোষণায় এ তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩৩ জন গাজা থেকে আটক হওয়া ফিলিস্তিনি, যাদের ৭ অক্টোবর ২০২৩-এর পর গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২৪ জন বন্দিকে ফিলিস্তিনের […]
থাইল্যান্ডের বনাঞ্চল থেকে মানব পাচারকারীদের কবলে পড়া ৫৭ রোহিঙ্গা উদ্ধার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি বনাঞ্চল থেকে ৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাচারকারীরা তাদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। থাইল্যান্ডের সংবাদমাধ্যম থাইগার জানায়, ফেচাবুন প্রদেশের একটি জঙ্গলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন এসব অভিবাসী। তাদের […]
