আরাকান আর্মির দখলে রোহিঙ্গাদের দুর্ভোগ: চলছে জোরপূর্বক শ্রম, চাঁদাবাজি ও নিপীড়ন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আরাকানে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন আরও তীব্র করেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংগঠনটি রোহিঙ্গাদের বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য করছে এবং ব্যাপকহারে চাঁদা আদায় করছে। সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন মংডু শহরের রোহিঙ্গাদের রাস্তা নির্মাণ ও মেরামতের কাজে বাধ্য করা হচ্ছে, কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এছাড়া প্রতিটি পরিবারকে রাতের […]

সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো ৩১০ রোহিঙ্গা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আরাকানে সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে আরো ৩১০ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আরাকান নিউজ এজেন্সি। রোহিঙ্গা মানবাধিকারকর্মী সাইফ আল আরাকানি জানান, গত শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বুথিডং শহর থেকে এসব রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে রওনা হন। সন্ত্রাসী আরাকান আর্মি গত ৯ মাস […]

তোরখাম সীমান্তে তালেবানের হামলায় পাকিস্তানি সামরিক চৌকি ধ্বংস, নিহত ৮ সেনা

আফগান তালেবান বাহিনী তোরখাম সীমান্তে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে চালানো এই অভিযানে চৌকিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাকিস্তানের অন্তত আটজন সেনা নিহত হন। সূত্র জানিয়েছে, তালেবান যোদ্ধারা হামলার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে অগ্রসর হয়। তারা আধুনিক লেজার অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনাদের অবস্থান ও গতিবিধি নিয়ন্ত্রণ […]

উত্তরপ্রদেশে প্রশাসনের নির্দেশে ভাঙা হলো আবু হুরাইরা মসজিদের দুটি তলা

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে প্রশাসনের চাপ ও হিন্দুত্ববাদী গোষ্ঠীর দাবির মুখে আবু হুরাইরা মসজিদের দুটি তলা ভেঙে ফেলতে বাধ্য করা হয়েছে। গোরখপুর ডেভেলপমেন্ট অথরিটি (জিডিএ) মসজিদের নির্মাণকে অবৈধ উল্লেখ করে ১৫ দিনের মধ্যে এটি ভাঙার নির্দেশ দেয়। সময়সীমার মধ্যে অংশবিশেষ গুঁড়িয়ে না দিলে প্রশাসন নিজেই তা ভেঙে ফেলার হুঁশিয়ারি দেয় এবং এর খরচ মসজিদ কমিটিকেই বহন […]

চরম দুর্ভোগে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীরা, সহায়তা কমায় সংকটে হাজারো পরিবার

ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা চরম সংকটের মুখে পড়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের সহায়তা কমিয়ে দিয়েছে, ফলে অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। মেদান শহরে আইওএমের ব্যবস্থাপনায় থাকা আশ্রয়কেন্দ্র থেকে অনেক রোহিঙ্গাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া মাসিক আর্থিক সহায়তা কমানো হয়েছে, যার ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিবিসির […]

আফগানিস্তান-উজবেকিস্তান সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

একসময় আফগানিস্তান ছিল বিভিন্ন সভ্যতার সংযোগস্থল। পূর্ব ও মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগর হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যিক কাফেলা চলাচল করত এই ভূখণ্ড দিয়ে। আফগানিস্তানের পাহাড়, উপত্যকা ও বাজারগুলো ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। আজ আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে নতুন অর্থনৈতিক সহযোগিতা সেই প্রাচীন বাণিজ্যিক ইতিহাসকে আবারও জীবন্ত করে তুলছে। রেলপথ এখন পুরোনো কাফেলা পথের অনুসরণ করে জ্বালানি […]

শাতিম রাখাল রাহার বিরুদ্ধে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল!

সাইবার ট্রাইব্যুনাল আজও শাতিম রাখাল রাহার বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি। আইনজীবীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেও আদালতের বিভিন্ন দপ্তর থেকে অজুহাতের সম্মুখীন হন। সকালে বাদী দুইজন আইনজীবীর সঙ্গে সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলার নথি জমা দিতে গেলে নথি কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী সংগঠনের কেউ বাদী হলে মামলা নিতে পাবলিক প্রসিকিউটরের (পিপি) অনুমোদন প্রয়োজন। পিপির সঙ্গে সাক্ষাৎ […]

শৌচাগারে মুঘল সম্রাটদের ছবি লাগিয়ে লাথি, বিতর্কের ঝড় ভারতে

ভারতের উত্তর প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা মুঘল সম্রাট আওরঙ্গজেব ও বাবরের ছবি শৌচাগারের দেয়ালে লাগিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে হাপুর জেলার পিলখুয়া শহরে, যেখানে ওই গোষ্ঠীর সদস্যরা প্রকাশ্যে ছবিগুলোকে লাথি মেরে অবমাননা করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ২৬ ফেব্রুয়ারি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া স্কার্ফ পরিহিত একদল […]

ইস্তানবুলে আরাকান অ্যাসোসিয়েশনের সেমিনারে রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তার আহ্বান

আরাকান রাজ্যে রোহিঙ্গাদের চলমান সংকট নিয়ে তুরস্কের ইস্তানবুলে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরাকান হিউম্যানিটারিয়ান অ্যাসোসিয়েশন এবং ইসলামিক ওয়ার্ল্ড এনজিওস ফেডারেশন (IDSB)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে আলোচকরা রোহিঙ্গাদের ওপর চলমান দমন-পীড়ন ও মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা করেন এবং তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ও আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। সেমিনারে বিভিন্ন আন্তর্জাতিক ও তুর্কি সংস্থার […]

হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডা

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সহকারী জে ডি ফ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক তীব্র বাকবিতণ্ডা হয়। ট্রাম্পের কথা:ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, আপনি শান্তির জন্য প্রস্তুত নন, আপনার দেশ বিপদে আছে, আর আপনারা যুদ্ধেও জিততে পারছে না। ট্রাম্প বলেন, আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে এবং যুদ্ধবিরতির জন্য রাজি হতে হবে। ফ্যান্সের […]

ভাগওয়া লাভ ট্র্যাপ নিয়ে কাজ করা তিন কর্মী মিথ্যা মামলায় গ্রেপ্তার

ভাগওয়া লাভ ট্র্যাপ নিয়ে কাজ করা তিন কর্মী মিথ্যা মামলায় গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে প্রেমের ফাঁদে ফেলে এক হিন্দু যুবকের বিরুদ্ধে একাধিক মুসলিম নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি “প্রটেক্ট আওয়ার সিস্টার্স” টিমের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত যুবক এই অপরাধের স্বীকারোক্তি দেয়। ঘটনার জের ধরে টিমের তিন সদস্যকে স্থানীয় এক রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, […]

জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকে আরএসও-এর কৃতজ্ঞতা

জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকে আরএসও-এর কৃতজ্ঞতা

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার, মর্যাদা ও টেকসই সমাধানের জন্য তাঁর অঙ্গীকার দীর্ঘদিনের দুর্ভোগের মধ্যে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার পক্ষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার জন্য সংস্থাটি তাঁর প্রতিও […]