হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগান তালেবানের নেতা সিরাজুদ্দিন হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও এফবিআইয়ের ওয়েবসাইটে পুরস্কারের তথ্য এখনও মুছে ফেলা হয়নি। বর্তমানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজুদ্দিন হাক্কানি। ২০২৫ সালের ২০ মার্চ তালেবান মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়ার পরই […]

আওয়ামী লীগ পুনর্বাসনের গুঞ্জন: সেনাপ্রধানের আলোচনা নিয়ে দুটি ভিন্ন বিবৃতি প্রসঙ্গ

আওয়ামী লীগ পুনর্বাসনের গুঞ্জন: সেনাপ্রধানের সাথে আলোচনা নিয়ে দুটি ভিন্ন বিবৃতি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের দেওয়া দুই ভিন্ন বিবৃতিতে বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে। হাসনাতের দাবি: ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসন ভারতীয় পরিকল্পনা হাসনাত আবদুল্লাহ গত দুইদিন আগে তার ফেসবুক পোস্টে দাবি করেন, গত ১১ মার্চ দুপুর ২:৩০-এ ক্যান্টনমেন্টে […]

টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সম্প্রতি কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ শাহপরীর দ্বীপের উপকূলে ভেসে ওঠে। বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাচ্ছেন। নিহত সিপাহি বেলাল এই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তবে তাঁর সাথে […]

ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান ফাতাহ’র

ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান ফাতাহ’র

ফিলিস্তিনি অথোরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ গাজার বর্তমান সংকট ও ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রতিদ্বন্দ্বী দল হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, গাজায় হামাসের শাসন অব্যাহত থাকলে ভবিষ্যৎ সংঘাত ফিলিস্তিনিদের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে। ফাতাহ মুখপাত্র গাজা থেকে এএফপিকে পাঠানো এক বার্তায় বলেন, ‘হামাসকে গাজার শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে […]

চূড়ান্ত পর্যায়ে আফগানিস্তানের ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ গ্যাস পরিবহন প্রকল্প

চূড়ান্ত পর্যায়ে আফগানিস্তানের ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ গ্যাস পরিবহন প্রকল্প

আফগানিস্তানের খনিজ এবং তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, শবরগান থেকে মাজার-ই-শরিফের গ্যাস পরিবহন প্রকল্প এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং প্রকল্পের অবশিষ্ট কাজ এ বছরের মধ্যে সম্পন্ন হবে। খনিজ এবং তেল মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান নিশ্চিত করেছেন যে, পাইপলাইন স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে প্রযুক্তিগত পরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্প থেকে উত্তোলিত […]

নিরাপদ আশ্রয়ের খোঁজে মাঝসমুদ্রে রোহিঙ্গাদের ট্রলারডুবি, নিখোঁজ বহুসংখ্যক

নিরাপদ আশ্রয়ের খোঁজে মাঝসমুদ্রে রোহিঙ্গাদের ট্রলারডুবি, নিখোঁজ বহুসংখ্যক

মগ সন্ত্রাসী আরাকান আর্মির কবল থেকে বাঁচতে মায়ানমার থেকে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গা শরনার্থীদের একটি ট্রলার ডুবে গেছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হলেও বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ২১ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় সমুদ্রে এ দুর্ঘটনা […]

ডা. জাকির নায়েকের সাথে তালেবান গোয়েন্দা প্রধানের বৈঠক

ড. জাকির নায়েকের সাথে তালেবান গোয়েন্দা প্রধানের বৈঠক

তালেবান সরকারের গোয়েন্দা সংস্থার প্রধান মোল্লা আবদুল হক ওয়াসিক ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা ও দাঈ ডা. জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকের উদ্দেশ্য বা স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ডা. জাকির নায়েক গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের একসাথে তোলা একটি ছবি শেয়ার করেন। তিনি এই বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করলেও, আলোচনার […]

ভারতের উত্তরপ্রদেশে ইফতার আয়োজন করায় মুসলিম শিক্ষিকা বরখাস্ত

ভারতের উত্তরপ্রদেশে ইফতার আয়োজন করায় মুসলিম শিক্ষিকা বরখাস্ত

ভারতের উত্তরপ্রদেশে উগ্র হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে এবার শিকারপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইরফানা নকভিকে শুধুমাত্র ইফতার আয়োজনের কারণে বরখাস্ত করেছে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গত ১৭ মার্চ স্কুল প্রাঙ্গণে ইফতার আয়োজন করা হয়। এর পরই উগ্র হিন্দুত্ববাদীরা সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে শিক্ষিকাকে টার্গেট করে। মুহূর্তের মধ্যেই ভিডিও […]

সিরিয়ায় দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

সিরিয়ায় দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

দখলদার ইসরায়েলি বাহিনী (আইডিএফ) এর তথ্যমতে, তারা শুক্রবার রাতে মধ্য সিরিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। পালমিরা সামরিক বিমানবন্দর এবং কাছের টি-৪ বিমানঘাঁটিতে চালানো এই হামলায় দুইজন সিরীয় প্রতিরক্ষা কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আইডিএফ জানায়, সাম্প্রতিক সময়ে ওই দুটি সামরিক স্থানে অস্ত্র ও অন্যান্য কৌশলগত তৎপরতা পর্যবেক্ষণের পর তারা হামলা চালানোর সিদ্ধান্ত […]

মংডুতে পুরোনো সড়কে চলাচলে সন্ত্রাসী আরাকান আর্মির চাঁদাবাজি

মংডুতে পুরোনো সড়কে চলাচলে সন্ত্রাসী আরাকান আর্মির চাঁদাবাজি

মায়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরে পুরোনো সড়ক ব্যবহারকারী গ্রামবাসীদের থেকে চাঁদা আদায় করছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। একই সাথে তাদের চলাচলের ওপর নজরদারি ও তথ্য নিবন্ধন বাধ্যতামূলক করেছে তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মংডুর কিয়াউত লিগার বাজার থেকে হ্লাফো কাউং উদ্ধারকেন্দ্র পর্যন্ত নতুন সড়ক নির্মাণকাজ চলমান থাকায় গ্রামবাসীরা বিকল্প হিসেবে পুরোনো সড়ক ব্যবহার করছেন। এই […]

মংডু থেকে ৭০ অধিক রোহিঙ্গা পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ আরাকান আর্মির

মংডু থেকে ৭০ অধিক রোহিঙ্গা পরিবার জোরপূর্বক উচ্ছেদ আরাকান আর্মির

মায়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরের উত্তরের মিয়াও টাউং গ্রাম থেকে ৭০টির বেশি রোহিঙ্গা পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি। গত বছরের জুলাই মাসে এই উচ্ছেদের পর এসব পরিবার কঠিন মানবেতর জীবনযাপন করছে। উচ্ছেদের পর পরিবারগুলো পার্শ্ববর্তী গ্রামগুলোতে আশ্রয় নেয়। তারা ভেবেছিল—এই পরিস্থিতি সাময়িক। কিন্তু সন্ত্রাসী আরাকান আর্মি তাদের নিজ গ্রামে ফিরে যেতে বাধা দেয়। […]

বুথিডংয়ে সন্ত্রাসী আরাকান আর্মির প্রভাবে বৌদ্ধদের দাপট, অপহৃত দুই রোহিঙ্গা শিশু

বুথিডংয়ে সন্ত্রাসী আরাকান আর্মির প্রভাবে বৌদ্ধদের দাপট, অপহৃত দুই রোহিঙ্গা শিশু

বুথিডংয়ের এক গ্রাম থেকে দুই রোহিঙ্গা শিশুকে অপহরণ করেছে তিন বৌদ্ধ ব্যক্তি। পশ্চিম মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরের ‘তিতু বোল’ গ্রামে এই ঘটনা ঘটে। অপহৃত শিশুরা বাড়ির জন্য কাঠ সংগ্রহ করছিল। এক প্রতিবেদনে জানা যায়, ১১ বছর বয়সী আনুস এবং ১০ বছর বয়সী রোভিক গত বুধবার ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে তাদের কোনো খোঁজ […]