দেশজুড়ে ৩ হাজার ৪৯১টি অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশে নতুন কোন ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। এবং বর্তমানে পরিচালিত ৩ হাজার ৪৯১টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পার্বত্য অঞ্চলের সব ইটভাটাও স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর এবং ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় […]
কমলাকে ছেড়ে নতুন প্রার্থীর প্রতি ঝুঁকছেন মার্কিন মুসলিমরা

গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দেয়ায় কমলা হ্যারিসের উপর ক্ষুদ্ধ আরব-আমেরিকান মুসলিম ভোটাররা। মুসলিম ভোটাররা মূলত সমর্থন করছেন গ্রিন-রেইনবো পার্টি থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ৭৪ বছর বয়সী জিল স্টেইনকে। চলতি সেপ্টেম্বরে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস নামক সংস্থার প্রকাশিত এক জরিপে দেখা যায়, আমেরিকার মিশিগান স্টেটে বসবাসকারী আরব-মার্কিন মুসলিম সম্প্রদায়ের ৪০% লোক সমর্থন করেন গ্রিন পার্টির […]
ইসলামে প্রতিবেশীর অধিকার

আমাদের জীবনযাত্রা জুড়ে রয়েছে পরিচিত অনেক মুখ- সহপাঠী, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশী। ইসলাম ধর্মে প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার ও সম্মান প্রদর্শনকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এমনকি ঈমানের সাথে প্রতিবেশীর প্রতি সদাচরণের গভীর সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে।’ […]
নিয়তির নির্মম পরিহাসের শিকার জাবির সাবেক ছাত্রলীগ নেতা

গত বুধবার ১৮ই সেপ্টেম্বর রাত ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ শিক্ষার্থীদের গণপিটুনির শিকার হয়ে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক গেটের সামনে শামীমকে দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে […]
হাজারখানেক টাকার চাকরি যখন আলাদিনের প্রদীপ

২০১৯ সালে মাত্র ৫১ হাজার টাকা বেতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন গাজী হাফিজুর রহমান লিকু। পরবর্তীতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ পদে পদোন্নতি পান। এ পদে উন্নীত হওয়ার পরই যেন বদলে যায় তার ভাগ্যাকাশ। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে হয়ে উঠেন বিত্তশালী। নামমাত্র বেতনে চাকরি শুরু করেও গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। […]
ঢাবির হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে হলের গেস্টরুমে এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের থকে পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে। কেউ কেউ জানান, নিহত ব্যক্তিকে চোর সন্দেহে আটক করার পর প্রথমে তাকে খাবার খেতে দেওয়া হয়। এরপর তাকে কয়েক দফা মারধর করা হয়। অন্যদিকে কারও […]
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যা বললো আরব বিশ্ব

কর্ডলেস যোগাযোগ ডিভাইস ‘পেজারে’ বিস্ফোরণ ঘটিয়ে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সমালোচনার ঝড় উঠেছে মধ্যপ্রাচ্যে। সমালোচনা হয়েছে জাতিসংঘেও। এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র বলেন, লেবাননের বর্তমান অস্থির প্রেক্ষাপটে ঘটা সাম্প্রতিক ঘটনাগুলো খুবই উদ্বেগজনক। লেবাননের বর্তমান পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। এছাড়াও নৃশংস এই হামলার প্রতিক্রিয়ায় বিবৃতি প্রকাশ করেছে সিরিয়া, ইরান ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় […]
শহিদ পরিবার ৫ লাখ, আহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত […]
স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণচেষ্টা
গতকাল ১৭ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ভাড়া বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হালিমা বেগম এ ঘটনায় বুধবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত হানিফ শেখ, উসমান ও […]
নিষ্প্রাণ ওয়াকিটকি কেড়ে নিলো আরও ২০ প্রাণ

গতকাল বুধবার (১৮ই সেপ্টেম্বর) লেবাননে আবারও পেজার ডিভাইসের ভয়াবহ বিস্ফোরণে নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৪৫০ জনেরও বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে। এর আগে গত মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ডিভাইস বিস্ফোরিত হওয়ার ঘটনায় দুই শিশুসহ ১২জন […]
নতুন যুুুুুুুুুুুুুুুদ্ধফ্রন্ট ঘোষণা ইসরায়েলের

সম্প্রতি ইসরায়েলি সংবাদ সংস্থা চ্যানেল ফোর্টিন জানিয়েছে, ইসরায়েল অতি দ্রুত গাজার উত্তর সীমান্তকে প্রধান যুদ্ধফ্রন্ট হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাতে গাজা সীমান্ত থেকে উত্তর সীমান্তে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ভার স্থানান্তর করা হতে পারে। খবরটি এমন সময়ে এলো, যখন লেবাননে তারবিহীন যোগাযোগ যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর ইসরায়েল থেকে ‘ন্যায্য […]
খালিদ বিন ওয়ালিদ: অপরাজেয় এক জেনারেলের বীরত্বগাঁথা

খালিদ বিন ওয়ালিদ। ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। ‘সৈন্যদের মধ্যমণি’ হিসেবে পরিচিত ছিলেন যিনি। যুদ্ধের ময়দানে তাঁর সাহসিকতা ও কৌশলের ফলে আজও যিনি ইতিহাসের পাতায় কিংবদন্তি হয়ে আছেন। মক্কার সাহসী যোদ্ধা থেকে ইসলামি বাহিনীর সেনাপতি হিসেবে তাঁর উত্থান ছিল ব্যক্তি পরিবর্তনের চমৎকার এক উদাহরণ। তাঁর নেতৃত্বে মুসলিম বাহিনী অনেক গৌরবময় যুদ্ধে জয়লাভ করে। সাহস ও […]
