পরাজয়ের পর এই প্রথম তালেবানের সঙ্গে বৈঠকে কাবুলে মার্কিন প্রতিনিধি দল

তালেবানের হাতে পরাজয়ের পর প্রথমবারের মতো কাবুল সফর করেছে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেছেন মার্কিন দূত জালমে খলিলজাদ। গত বৃহস্পতিবার ২১ মার্চ কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয় ছিল বন্দি বিনিময় এবং কনসুলেট কার্যক্রম পুনরায় চালু করা। ২০২১ সালে তালেবানের কাছে শোচনীয় পরাজয়ের পর আফগানিস্তান […]
মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৩ ফিলিস্তিনি শহিদ

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৩ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেক মানুষ। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, খান ইউনুস ও রাফাহ শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। খান ইউনিসের ‘কাইজান আন নাজার’ এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় এক শিশু ও এক ব্যক্তি […]
সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটিতে দখলদার ইসরায়েলের হামলা
দখলদার ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সকালে সিরিয়ার দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির দাবি, তারা সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছে। তবে হামলার সুনির্দিষ্ট কোন কারণ এখনো প্রকাশ করা হয়নি। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত তাদমুর ও টি-৪ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবারও একই ঘাঁটিতে হামলা […]
ঘরের মাঠে বাংলাদেশের সাথে গোলশূন্য ড্র ভারতের

এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ বাছাইপর্বের ফাইনাল রাউন্ডের ‘গ্রুপ-সি’র ম্যাচে ভারত ও বাংলাদেশ ০-০ গোলে ড্র করেছে। উভয় দলই ড্রয়ের ফলে খানিকটা হতাশ। জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের এই ম্যাচে দু’দলই সুযোগ তৈরি করলেও কেউই গোল করতে পারেনি। ভারত ম্যাচে নেমেছিল আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে। সম্প্রতি তারা মালদ্বীপের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জয় […]
বুথিডাংয়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা যুবকদের অনিশ্চিত ভবিষ্যৎ

আরাকানের বুথিডাং শহরে সন্ত্রাসী আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা যুবকদের ভাগ্য এখনো অনিশ্চিত। এই সশস্ত্র গোষ্ঠীটি দাবি করছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত। অথচ এটা সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার সূত্রপাত হয়েছিল সন্ত্রাসী আরাকান আর্মির বুথিডাং দখলের আগেই। তখন সামরিক বাহিনী জান্তা রোহিঙ্গা গ্রামবাসীদের ব্যবহার করে আরাকান আর্মির […]
কক্সবাজারে সন্ত্রাসী আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩

কক্সবাজারে ৬০ জোড়া সামরিক পোশাকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব পোশাক মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির জন্য তৈরি করা হচ্ছিল। গত রোববার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), […]
আফগানিস্তানে ১৯৬টি অকার্যকর ফায়ার সার্ভিস যান পুনর্নির্মাণ

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ১৯৬টি অগ্নিনির্বাপণ যান পুনর্নির্মাণ করে আবারও কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, জরুরি যেকোন পরিস্থিতিতে জনসেবায় এগিয়ে যাওয়ার সক্ষমতা আরও জোরদার করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব যানবাহনের মধ্যে রয়েছে ফায়ার ট্রাক, দ্রুত প্রতিক্রিয়া জানানো যান (Rapid Response Vehicle (RRV) ও অ্যাম্বুলেন্স। এগুলো রাজধানীসহ বিভিন্ন প্রদেশের অগ্নিনির্বাপণ কেন্দ্রের জন্য […]
দখলকৃত হাইফায় ফিলিস্তিনির হামলায় এক ইসরায়েলি নিহত

ইসরায়েলের দখলকৃত হাইফায় এক ফিলিস্তিনি নাগরিকের হামলায় এক ইসরায়েলি নিহত ও আরো এক সেনা গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে উত্তরাঞ্চলীয় একটি মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ব্যক্তি মোশে হোরান (৮৫), যিনি কিবুৎজ হাজোরিয়ার বাসিন্দা। হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তার ৫১ বছর বয়সী ছেলে গাড়িতে তার পাশে […]
কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে একমত কাবুল ও ইসলামাবাদ

পাকিস্তান ও আফগানিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা এবং পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের বিষয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে। গত শনিবার কাবুলে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তাজনিত কারণে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে […]
উইঘুর মুসলিমদের রামাদানে রোজা না রাখতে বাধ্য করছে চীন

চীনের নিপীড়নমূলক নীতির শিকার উইঘুর মুসলিমগণ এবার রামাদানেও কঠোর বিধিনিষেধের মধ্যে পড়েছেন। দেশটির কর্তৃপক্ষ উইঘুরদের দিনে খাবার খাওয়ার ভিডিও পাঠাতে বাধ্য করছে, যেন তারা নিশ্চিত করতে পারে কেউ রোজা রাখছে না। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উইঘুররা প্রতিদিনের খাবার খাওয়ার ভিডিও রেকর্ড করে পাঠানোর জন্য চাপের মুখে রয়েছেন। স্থানীয় পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য […]
এক মাস পর পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হল পাক-আফগানের টর্কহাম সীমান্ত

আফগানিস্তানের টর্কহাম সীমান্ত, যা গত এক মাস বন্ধ থাকার পর গত বুধবার শুধুমাত্র কার্গো-ট্রাকের জন্য খুলেছিল, গতকাল শনিবার থেকে তা যাত্রীদের জন্যও সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। নাঙ্গারহরের উপ-গভর্নর আজিজুল্লাহ মুস্তফা টোলো নিউজ-কে জানিয়েছেন, আফগানিস্তানের ডুরান্ড লাইন এলাকায় নির্মাণ কাজ চলার কারণে পাকিস্তান সীমান্তটি বন্ধ করেছিল। এখন নির্মাণ কাজ শেষ হওয়ায় সীমান্তটি সব ধরনের চলাচলের জন্য […]
টানা বর্ষণে গাজার শরণার্থী শিবিরে ভয়াবহ বিপর্যয়
টানা বর্ষণে গাজার শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজারো ফিলিস্তিনির তাঁবু। আশ্রয়হীন নিরীহ এসব মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, দখলদার ইসরায়েল টানা তিন সপ্তাহ গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে। ফলে কোন ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। এদিকে খাদ্য ও […]
