জেরুজালেম নিয়ে কি আগের পথেই হাঁটবেন ট্রাম্প?

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ হল মার্কিন নির্বাচন। কিন্তু নির্বাচনে আবারও ডোনাল্ড ট্রাম্প নির্বচিত হওয়ায় হাজার প্রশ্নের সাথে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হল ফিলিস্তিন ইস্যু। কারণ, ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ফিলিস্তিনের ব্যাপারে নিয়েছিলেন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। পূর্বের মেয়াদে ফিলিস্তিন নিয়ে যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড […]
জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ ওলামা মাশায়েখের

ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে সম্মেলন আয়োজক ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’। বুধবার এক বিবৃতিতে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ঢাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। মাওলানা ফারুক বলেন, দেশজুড়ে ধর্মীয় নেতাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ সম্মেলনে অংশ নিয়ে একে সফল করতে সাহায্য করেছে। […]
এবার দাম নিয়ন্ত্রণে পেঁয়াজেও শুল্ক-কর পুরোপুরি প্রত্যাহার
দেশে পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধে নতুন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে আমদানিতে আরোপিত সব শুল্ক ও কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার রাতে এনবিআরের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান ১০ শতাংশ […]
গাজা যুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হওয়াতে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েলের ব্যাপারে ডেমোক্রেটের কমলা হ্যারিস যদিও স্বর খানিকটা নিচে রাখার নীতি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু ট্রাম্প বরাবরই তার উল্টো। সম্প্রতি ইসরায়েলের সমর্থনে সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারণায় ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, নির্বাচনে তিনি জয়ী না হলে দুই বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের […]
সাকিব-শিশিরের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশের ক্রিকেটের সমালোচিত মুখ, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। গতকাল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ব্যাংক অ্যাকাউন্টগুলোর সব লেনদেন স্থগিত করে। বিএফআইইউর এক […]
চট্টগ্রামের হাজারীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৮০

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, মূলত কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে ওসমান আলী নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী লেনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আনুমানিক এক হাজারের মতো ইসকন কর্মী পোস্টদাতার দোকান ও তাকে আক্রমণের উদ্দেশ্যে সমবেত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত […]
নাপিতের নাতি যখন মার্কিন প্রেসিডেন্ট

শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবছেন, কোন মার্কিন প্রেসিডেন্টের দাদা আসলে নরসুন্দর ছিলেন? এটা যারা ভাবছেন তাদের আরেকটু চমকে দিয়ে বলি। মূলত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাই আসলে নরসুন্দর ছিলেন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্পের জন্ম ১৮৬৯ সালে হিটলারের দেশ জার্মানির পশ্চিমে […]
গোপনে আরব রাষ্ট্রের নাগরিকদের মোবাইল নিয়ন্ত্রণ করছে ইসরায়েল

৭ই অক্টোবর ২০২৩-এ ‘আল আকসা ফ্লাড’ অভিযানের পর থেকে ইসরায়েল আরব দেশগুলোর গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস নিয়ন্ত্রণ করছে এবং ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করেছে, ইরান বা তার সহযোগী সংস্থাগুলো যাতে কোন পাল্টা আঘাত হানতে না পারে সেজন্য নিজেদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে নাকি ইসরায়েলের পক্ষ থেকে এমন নিয়ন্ত্রণ করা […]
ট্রাম্পকে হামাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে হামাস ট্রাম্পকে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে জনগণ এখনো অটল রয়েছে এবং কোনভাবেই তারা দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ থেকে সরে আসবে না। হামাস ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার নতুন প্রশাসনের প্রতি তাদের অবস্থান কেবলমাত্র ফিলিস্তিনের জনগণকে সমর্থন এবং তাদের প্রতি […]
যেসব কারণে ব্যতিক্রম ছিল এবারের মার্কিন নির্বাচন

নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস হিসেবে এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের মার্কিন নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচে গুরুত্বপূর্ণ নির্বাচন। যেসব কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল তা নিম্নরূপ: পৃথক দুই মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই এমন প্রেসিডেন্ট, যিনি পৃথক দুই মেয়াদে […]
ভুয়া রপ্তানি দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকের ৩০৮১ কোটি টাকা আত্মসাৎ

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় বিশাল অঙ্কের আর্থিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তদন্তে জানা গেছে, ৪৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া রপ্তানি এবং ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় ৩,০৮১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ভুয়া সেই রপ্তানিতে আমদানি করা কাঁচামালের পরিমাণ রপ্তানির তুলনায় অনেক বেশি দেখানো […]
ধামরাইয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক

গতকাল মঙ্গলবার ৬ই নভেম্বর ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছ। এতে বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার পাশাপাশি বাসের হেল্পার নিহত হয়েছে। মঙ্গলবার ৫ই নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। […]
