যুক্তরাষ্ট্রে পরিকল্পিত গাড়ি চাপায় হতাহত ৪০

যুক্তরাষ্ট্রের নিউ অরলিনস শহরে নতুন বছরের আনন্দ উদযাপনকালে ভয়াবহ পরিকল্পিত গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ বুধবার নিউ অরলিনসের ফরাসি এলাকার বিখ্যাত বোরবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক দ্রুতগতিতে মানুষের ভিড়ে ঢুকে পড়ে। […]
২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট টিমের কর্মসূচি

২০২৫ সাল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুরু হলো নতুন আশা আর পরিকল্পনা নিয়ে। ২০২৪ সাল যেমন ব্যস্ত ছিল, তেমনি ২০২৫ সালও বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে সমান গুরুত্বপূর্ণ। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেট দল। আইসিসি টুর্নামেন্ট থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ, সব মিলিয়ে বছরজুড়ে থাকবে খেলা আর প্রস্তুতির ব্যস্ততা। […]
রাজধানীতে আতশবাজি আনন্দে বিষাদের ছায়া, ৩ শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপনকালে রাজধানীতে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য চারজন সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল […]
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ!

গত ২৪ এর ৩১শে ডিসেম্বরে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় একটি প্রদিবেদন প্রকাশ করে। প্রদিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজা ও পশ্চিম তীরের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ হয়েছে। এর মধ্যে গাজার ১২ হাজার শিক্ষার্থী এবং পশ্চিম তীরের ১২০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। পাশাপাশি, গাজায় প্রায় […]
আফগানিস্তানের তাখার প্রদেশে লবণ পরিশোধন কারখানা নির্মাণ

তাখার প্রদেশে লবণ পরিশোধনের একটি অত্যাধুনিক কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ মিলিয়ন আফগানি। কারখানাটি বছরে ১ লাখ টন পরিশোধিত লবণ উৎপাদন করতে সক্ষম, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাখার প্রদেশ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। এখানে লবণ, কয়লা এবং সোনার […]
২০২৪ সাল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য এক রক্তাক্ত বছর

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালটি ছিল গত এক দশকের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। ইসলামাবাদ ভিত্তিক গবেষণা ও নিরাপত্তা গবেষণা কেন্দ্র (CRSS)-এর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ৪৪৪টি হামলায় ৬৮৫ সেনাসদস্য নিহত পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ […]
ইসরায়েলের যুদ্ধাহতদের পুনর্বাসনে প্রায় ১৪ হাজার আহত সেনা ভর্তি
ইসরায়েলের সরকারি গণমাধ্যম জানিয়েছে, গাজা এবং লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের সময়ে ১৩ হাজার ৫০০ জনের বেশি আহত ইসরায়েলিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এসব আহত ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ এবং মানসিক আঘাতপ্রাপ্ত রোগী রয়েছেন। ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন (কান) এক প্রতিবেদনে জানায়, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে পুনর্বাসন কেন্দ্র প্রতি মাসে প্রায় এক […]
২০২৪ সালে ইসরায়েল ছেড়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ
২০২৪ সালে ইসরায়েল ছেড়েছেন ৮২ হাজার ৭০০ মানুষ। একই বছরে ২৩ হাজার ৮০০ জন ফিরে এসেছেন। আজ মঙ্গলবার ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৭ হাজার। এর মধ্যে ৭৭ লাখ ইহুদি, ২১ লাখ আরব-ইসরায়েলি (ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিক) এবং ২ লাখ […]
একাধিক দেশে অবৈধ কার্যক্রমের অভিযোগে হাজারো পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ

অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরান, সংযুক্ত আরব আমিরাত (আমিরাত) এবং সৌদি আরব কয়েক হাজার পাকিস্তানি পাসপোর্ট নিষিদ্ধ করেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরান সম্প্রতি ১০ হাজারের বেশি পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট ৫ থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে মানবপাচার, অবৈধ বসবাস, উগ্রপন্থা এবং মাদক সেবনের অভিযোগ রয়েছে। অন্যদিকে আমিরাত […]
আফগানিস্তানের পাকতিয়ায় ৫ মিলিয়ন ডলারে নতুন হাসপাতাল নির্মাণ শুরু

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ১৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। চারতলা বিশিষ্ট এই হাসপাতালটি আন্তর্জাতিক মান অনুযায়ী নির্মাণ করা হবে। মন্ত্রণালয়ের দাবি, এই হাসপাতাল পাকতিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। এ প্রসঙ্গে পাকতিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধান ড. মিরাজ […]
ইতিহাসের সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়া নারী

বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ডধারী নারী ছিলেন ১৮ শতকের রুশ কৃষক ফিওদর ভাসিলিয়েভের প্রথম স্ত্রী। তিনি অন্তত ৬৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছে। নথি অনুযায়ী, এই বিখ্যাত নারী মোট ২৭ বার সন্তান জন্ম দেন। এর মধ্যে ১৬ বার জমজ, ৭ বার তিনটি এবং চারবার চারটি করে সন্তান প্রসব […]
উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশে হিন্দু সুরক্ষায় ভারতীয় সেনা পাঠানোর দাবি!

ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতীয় সেনা পাঠানোর দাবি জানিয়েছে। গতকাল সোমবার ৩০ ডিসেম্বর দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়। উগ্র রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংঘ সংগঠনটির সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, যেভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, তাতে পরিস্থিতি সামাল দিতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ […]
