মূল বেতনের সঙ্গে মাইলেজ বা রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।

আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত ১২টার পর থেকে এ কর্মসূচি শুরু হয়।

রানিং স্টাফদের মধ্যে ট্রেনচালক, গার্ড এবং টিকিট চেকাররা রয়েছেন। কর্মবিরতির কারণে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি।

রানিং স্টাফদের সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বলেন, ‘আমরা রেল ভবন থেকে কোনো সমাধান পাইনি। আমাদের দাবিতে আমরা অটল।’

তাদের দাবি, দীর্ঘ ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা মূল বেতনের অংশ হিসেবে বিবেচিত হলেও ২০২০ সালে তা পরিবর্তন করে টিএ খাতে স্থানান্তর করা হয়। এ নিয়ে ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় আপত্তি জানায়, যা সংকট সৃষ্টি করেছে।

রেলপথ মন্ত্রণালয় কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেও রানিং স্টাফরা দাবি আদায়ে অনড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *