দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হয়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, এ চুক্তি নতুন করে শান্তির সম্ভাবনা তৈরি করেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চুক্তির কার্যকর হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। প্রথম ধাপে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।

চুক্তি অনুসারে, গাজার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন।

হামাস জানিয়েছে, তারা বন্দি বিনিময় এবং অস্ত্রবিরতির শর্তে সম্মতি দিয়েছে। খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের প্রতিনিধিরা কাতার ও মিসরের মধ্যস্থতায় এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

ইসলামিক জিহাদের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সম্প্রতি দোহায় হামাসের প্রতিনিধিদের সাথে তাদের বৈঠক হয়েছে, যেখানে উভয় পক্ষ চুক্তির বিষয়ে একমত হয়েছে।

বিশ্বস্ত সূত্রে রয়টার্স জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের জন্য অস্ত্রবিরতি কার্যকর থাকবে। এই সময়ে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে যাবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *