বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ এক নজিরবিহীন ব্যাটিং প্রদর্শনী উপহার দিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান ২৫৪। লিটন দাস এবং তানজিদ তামিমের অসাধারণ জুটিতে এই রেকর্ড গড়ে ঢাকা।

লিটন দাস খেলেন ৫৫ বলে ১২৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৯টি ছক্কার মার। অপরদিকে তানজিদ তামিম ৬টি চার এবং ৮টি ছক্কায় করেন ৬৪ বলে ১০৮ রান। এই জুটি অন্যতম সেরা পার্টনারশিপ হিসেবে বিপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

রাজশাহীর বোলারদের মধ্যে একমাত্র শফিউল ইসলাম ১টি উইকেট নিতে সক্ষম হন, তবে তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৬২ রান। তাসকিন আহমেদ কোনো উইকেটের দেখা না পেলেও বেশ টাইট বোলিং করেছেন। চার ওভার বল করেছেন মাত্র ২৯ রান খরচ করে। বাকিরা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।

এই রেকর্ড ইনিংসের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই লিটন ও তামিমের জুটির প্রশংসা করেছেন এবং এটি বিপিএলের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *