বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তার দাবি, সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দিচ্ছে না। গত শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে গিয়ে এই অভিযোগ করেন তৃণমূলের এই শ্রমিক নেতা ও মন্ত্রী ।

এই তৃণমূল নেতার দাবি, ইউনুস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া দিলে তাদের কী? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। বারবার আটকে দিচ্ছে কাজ।

উল্লেখ্য, আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোন দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোন স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করে।

এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *