২০২৫ সালের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশের বিরুদ্ধে একটি উসকানিমূলক মন্তব্য করেছেন, যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগা সাধুরা দাবি করেছে, ‘মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব।’ তারা  বাংলাদেশে কথিত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এই মন্তব্য করে।

গঙ্গাসাগর মেলায় এক নাগা সাধু বলেন,বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, কিন্তু মমতা ব্যানার্জি কোন ব্যবস্থা নিচ্ছেন না! এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায়, তাহলে সব মুসলমান পালিয়ে যাবে!

এ মন্তব্য সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে উগ্র হিন্দুত্ববাদী নাগা সাধুদের এমন বক্তব্যকে উসকানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন বিশ্লেষকগণ।

তবে এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই চলে আসছে। তবে বাংলাদেশকে কটাক্ষ করে উগ্র হিন্দুত্ববাদী নাগা সাধুদের এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *