ইসরায়েলের সরকারি গণমাধ্যম জানিয়েছে, গাজা এবং লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের সময়ে ১৩ হাজার ৫০০ জনের বেশি আহত ইসরায়েলিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এসব আহত ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ এবং মানসিক আঘাতপ্রাপ্ত রোগী রয়েছেন।

ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন (কান) এক প্রতিবেদনে জানায়, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে পুনর্বাসন কেন্দ্র প্রতি মাসে প্রায় এক হাজার নতুন আহত ব্যক্তিকে ভর্তি করছে। আহতদের মধ্যে ৫১ শতাংশের বয়স ত্রিশ বছরের নিচে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আহতদের ৪৩ শতাংশ মানসিক আঘাতে ভোগছেন, যা যুদ্ধের মানসিক প্রভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ৫ হাজার ৫৫০ জন সৈনিক আহত হয়েছে, যাদের মধ্যে ২,৫০৪ জন গাজায় সরাসরি যুদ্ধে আহত হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য এবং সেনাবাহিনীর পরিসংখ্যানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

সেনাবাহিনী কেবল শারীরিক আঘাতের তথ্য প্রকাশ করে, মানসিক আঘাতের তথ্য সাধারণত গোপন রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *