ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতীয় সেনা পাঠানোর দাবি জানিয়েছে। গতকাল সোমবার ৩০ ডিসেম্বর দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।

উগ্র রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংঘ সংগঠনটির সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, যেভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, তাতে পরিস্থিতি সামাল দিতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে ভারত যেমন সেনা পাঠিয়েছিল, তেমনি বাংলাদেশেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

চিন্ময়ের মুক্তির দাবি

এই সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও দাবি করেছে, বাংলাদেশে আটক সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সংগঠনটির মতে, তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

উগ্র রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংঘের এমন দাবিকে অনেকেই উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো এই দাবির তীব্র নিন্দা জানিয়েছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ মাঝে মাঝে শোনা গেলেও বাংলাদেশ সরকার বরাবরই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অথচ ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের দাবি এবং সামরিক হস্তক্ষেপের আহ্বান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *