সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার রাত ১টা ৫০ মিনিটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। এ কমিটিগুলোকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের পর মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে গঠিত প্রথম কমিটি মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর সুপারিশ দেবে। কমিটির আহ্বায়ক হলেন যুগ্মসচিব মোর্শেদা আক্তার।

দ্বিতীয় কমিটি মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করবে। এ কমিটির আহ্বায়ক যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদ। উভয় কমিটিতে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *