আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক প্রশাসন জানিয়েছে, ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে দেশটি সিমেন্ট উৎপাদন খাতে প্রায় ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

প্রশাসন জানায়, এই বিনিয়োগের ফলে সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। পুরনো সিমেন্ট কারখানাগুলো পুনরায় চালু করার পাশাপাশি নতুন কারখানা স্থাপনের বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়, বাগলান প্রদেশের গোরি সিমেন্ট কারখানা এবং পারওয়ান প্রদেশের জাবলে সিরাজ কারখানা পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি কান্দাহার, শুর আন্ডাম, জওজান, ইয়াতিম তাগ এবং হেরাত প্রদেশে নতুন সিমেন্ট কারখানা স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মোট বিনিয়োগের পরিমাণ ২৮ বিলিয়ন আফগানি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব নতুন কারখানা স্থাপনের মাধ্যমে সিমেন্ট উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং এর ফলে সিমেন্টের ক্ষেত্রে দেশটি আরও বেশি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

এ উদ্যোগগুলো আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ইসলামী আমিরাতের প্রচেষ্টারই অংশ। জাতীয় অর্থনীতি শক্তিশালী করতে এবং দেশ পুনর্গঠনের প্রক্রিয়াকে সমর্থন দিতে কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন বা পরিকল্পনাধীন অবস্থায় রয়েছে। যা আফগান অর্থনীতির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *