বর্বর ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুসে একটি বিশাল সামরিক অস্ত্রাগার ধ্বংস করেছে। ইসরায়েলের সামরিক রেডিও জানিয়েছে, গত রোববার রাতে এই হামলায় তারতুসের অস্ত্রাগারে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

রেডিওর দাবি অনুযায়ী, ওই অস্ত্রাগারে বিপুল পরিমাণ মিসাইল, গোলাবারুদ, স্থলমাইন এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল। হামলায় সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতিত সরকার সেনাবাহিনীর কৌশলগত সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানানো হয়।

গত ৮ই ডিসেম্বর স্বৈর শাসক বাশার আল আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি সরকারের পতনের পর থেকেই বর্বর ইসরায়েল সিরিয়ায় মুহূর্মুহু হামলা চালাচ্ছে। ওইদিন রাজধানী দামেশক বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেলে সিরিয়ার ৬১ বছরের বাথ পার্টি শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।

ক্ষমতা হারানোর পর ফ্যাসিস্ট বাশার ও তার পরিবার রাশিয়ায় আশ্রয় নেয়। রাশিয়া জানায়, মানবিক কারণে তারা আসাদ পরিবারকে আশ্রয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *