প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগে ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এই তালিকায় আরও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা।

আইসিই’র অভিযোগ, এই দেশগুলো সময়মতো সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নিজ দেশের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করছে না।

এরই মধ্যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এর মধ্যে ১৮ হাজার ভারতীয় রয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ৯০ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী, হাজারো ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *