গাজার রক্তস্নাত ভূমিতে প্রতিধ্বনিত হচ্ছে মানবতার হাহাকার। ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য হাইম হার জাহাভ গাজার মাটিতে চলমান সংঘাতকে আখ্যা দিয়েছেন ‘পদ্ধতিগত যুদ্ধাপরাধ’ হিসেবে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে তুলে ধরেছেন এই নির্মম বাস্তবতার চিত্র।

প্রাণের অমূল্য

হার জাহাভ বলেন, গাজার মানুষের জীবন যেন একটি তুচ্ছ অস্তিত্ব। তার ভাষায়, ফিলিস্তিনিদের জীবনের মূল্য আজ কুকুরের জীবন থেকেও কম। সেখানে কোন নিয়ম নেই, নেই কোন মানবিকতার ছোঁয়া। নির্বিচারে গুলি চলে, যেখানে মানুষ নয়—একটি নামহীন লক্ষ্য যেন বন্দুকের মুখে দাঁড়িয়ে থাকে।

লক্ষ্যহীন যুদ্ধ

তিনি আরও বলেন, হত্যা আর ধ্বংসের এই ভয়াবহ নৃত্য চলছে কোন মানবিকতা ছাড়াই। যুদ্ধের যে লক্ষ্য ছিল তা বহু আগেই বিস্মৃত হয়েছে। বন্দীদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি আজ কথার ফুলঝুড়ি মাত্র। আসল সত্য হলো, এই যুদ্ধে ন্যায়ের কোন ভিত্তি ছিল না।

গাজা উপত্যকার এই যুদ্ধকে তিনি বর্ণনা করেছেন এক অন্ধকারতম অধ্যায় হিসেবে। তার চোখে এই সংঘাত শুধু নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে না, বরং মানবতার চেতনাকে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, গাজার মাটিতে যা ঘটছে তা ইতিহাসে গভীর কালিমার দাগ রেখে যাবে। তার মতে এটি এমন এক যুদ্ধ, যা ন্যায়বোধের শেষ আলোটুকুও নিভিয়ে দিচ্ছে, তা কোন সভ্যতার অংশ হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *