ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে এসে পৌঁছেছে। এমভি এনজয় প্রসপারিটি নামের জাহাজটি গতকাল বৃহস্পতিবার সেখানে নোঙর করে। বর্তমান সরকারের সময়ে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের এটিই প্রথম চালান।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজে থাকা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত গম খালাসের প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। বাকিটা মোংলা বন্দরে স্থানান্তর করা হবে।

গম খালাসের কাজ শেষ করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। এই খাদ্যশস্যের চালান দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি সূত্রে জানা যায়, আমদানিকৃত গম মূলত দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য মজুত ও বিতরণের জন্য ব্যবহৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *