আফগানিস্তানের জাতীয় উন্নয়ন সংস্থা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রথমবারের মতো ডাম্পার ট্রাক তৈরির ঘোষণা দিয়েছে। ইসলামি আমিরাতের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দেশীয়ভাবে নির্মিত এই ডাম্পার ট্রাক শিগগিরই দেশের পরিবহন খাতে ব্যবহারের জন্য প্রস্তুত হবে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘এটি আমাদের স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা ভবিষ্যতে আরও নতুন পণ্য উৎপাদনের পরিকল্পনা করছি, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে সহায়ক হবে।’

এর আগে জাতীয় উন্নয়ন সংস্থা স্থানীয় প্রযুক্তিতে যাত্রীবাহী বাস তৈরির ঘোষণাও দিয়েছিল। এসব উদ্যোগকে দেশের শিল্প খাতের অগ্রগতি এবং স্বনির্ভরতার লক্ষ্যে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীলতার মাধ্যমে আফগানিস্তান প্রতিদিন নতুন নতুন সাফল্যের পথ রচনা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *