বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সৌদি আরব। দেশটির বিনোদন শিল্পকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ! এরই অংশ হিসেবে সৌদি আরবের দুই প্রতিষ্ঠান নিওম মিডিয়া হাব এবং হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট যৌথভাবে ৯টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে!

বৈশ্বিক বিনোদন জগতে নেতৃত্ব

সৌদি আরবের লক্ষ্য কেবলমাত্র দেশের চলচ্চিত্রশিল্পের উন্নতি নয়, বরং বৈশ্বিক বিনোদন জগতে নেতৃত্ব দেওয়া। এই অংশীদারিত্বের মাধ্যমে শুধু সিনেমা নির্মাণই নয়, বরং শোবিজ শিল্পের বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের ওপরও জোর দেওয়া হবে।

‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা

২০২৫ সালের মধ্যে নিওম সিটিতে একটি ‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা করা হবে। এই কমিউনিটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত হবে। এটি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্প ও সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি এবং বিনোদন ব্যবসার প্রসারে কাজ করবে।

নিওমের এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান মাইকেল লিঞ্চ বলেন, ‘হাকাওয়াতির সঙ্গে এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাবে। এটি দেশের ভেতরে একটি শক্তিশালী মিডিয়া হাব তৈরিতে বড় ভূমিকা রাখবে।’

হাকাওয়াতি এন্টারটেইনমেন্টের সিইও ওসামা আলখুরাইজি বলেন, ‘এই অংশীদারিত্ব সৌদি আরবে একটি শক্তিশালী চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থা গড়ে তুলবে। এর মাধ্যমে সৌদি আরব বৈশ্বিক বিনোদন শিল্পে নেতৃত্ব দিতে সক্ষম হবে!’

নিওম ইতোমধ্যে বৈশ্বিক চলচ্চিত্র নির্মাতাদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ১৫০ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ডেজার্ট ওয়ারিয়র’ এর শুটিং হয়েছে নিওমের মরুভূমিতে। এই সিনেমায় অভিনয় করেছেন হলিউড তারকা অ্যান্থনি ম্যাকি।

এছাড়া বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমার শুটিংও হয়েছে নিওমে। এর পাশাপাশি ‘রাইজ অফ দ্য উইচেস’ নামের ফ্যান্টাসি টিভি সিরিজসহ বেশ কিছু বড় প্রকল্প নিওমে শুটিং করা হয়েছে।

২০২০ সালে প্রতিষ্ঠিত হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট সৌদি উদ্যোক্তা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন রেধা আলহাইডার, যিনি সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জেনারেল কমিশন অফ অডিওভিজ্যুয়াল মিডিয়া র প্রধান ছিলেন। হাকাওয়াতি ইতোমধ্যে কিছু উল্লেখযোগ্য প্রজেক্ট তৈরি করেছে, যেমন: উরিম, খুরাইস এবং কাট।

ভ্যারাইটির তথ্য অনুযায়ী, নিওমে নির্মিত হতে যাওয়া সিনেমাগুলোর প্রথম দুটি প্রকল্পের কাজ শুরু হবে আগামী বছরের মধ্যেই। এই সিনেমাগুলো সৌদি আরবের ৪০%+ ক্যাশ রিবেট প্রোগ্রাম এবং নিওমের অত্যাধুনিক সুবিধা ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *