গতকাল শনিবার আফগান প্রশাসন জানিয়েছে, তালেবান পুলিশ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদখশান প্রদেশে আফিম চাষের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

প্রদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ থেকে জানানা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাদখশান এলাকার তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দা।

এছাড়া, মাদক চাষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা স্থানীয় আদালতে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আরও তদন্তের প্রক্রিয়া চলবে।

এ ধরনের পদক্ষেপ তালেবানের মাদক ব্যবসা রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ২০২২ সালে তালেবান সরকার একটি নিষেধাজ্ঞা জারি করেন, যার মাধ্যমে আফগানিস্তানে সব ধরনের মাদকদ্রব্য চাষ, পাচার এবং বিক্রি নিষিদ্ধ করা হয়। এর ফলে আফগানিস্তানে আফিমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *