ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠে থাকতে পারবে না।

বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল। তাদের সত্যটি স্বীকার করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনীতির ময়দানে থাকতে পারবে না।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, গণমাধ্যমের কাজের বাধা সৃষ্টি করে এমন আইনগুলো পুনর্মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, “অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং কর্পোরেট মালিকানার বিষয়গুলো জনমতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে একটি কাঠামো তৈরির চেষ্টা করবো, যা গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে।”

নির্বাচন প্রসঙ্গে মো. নাহিদ ইসলাম বলেন, “সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ, কোনো রাজনৈতিক দলের প্রতি নয়। সংস্কার কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *