সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনায় তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর এমন আয়োজনে খালেদা জিয়াকে দেখতে পেয়ে আমরা গর্বিত ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ। দীর্ঘ অসুস্থতার মধ্যেও বিশেষ দিনে সবার সঙ্গে থাকতে আপনার এই প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করি।

গুলশানের বাসভবন থেকে দুপুরে রওনা দিয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। ২০১৮ সালের পর এই প্রথম তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিলেন। সর্বশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেট সফরে অংশ নিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *