জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ সাবেক মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় শুনানি শুরু হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয় এবং ১০টা ৫০ মিনিটে তাদের এজলাসে তোলা হয়।

এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাহাঙ্গীর আলম। তবে ড. আব্দুর রাজ্জাক অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *