গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টায় এক এক্স পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেন। পোস্টে ট্রাম্প দাবি করেন, দেশটি বর্তমানে একটি ‘বিশৃঙ্খল’ অবস্থায় রয়েছে। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কনসালট্যান্ট টম কিন বলেন, ট্রাম্প হয়তো ভুল তথ্য পেয়েছেন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মন্তব্য করেছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরও তাই মনে করেন। তিনি বলেন, ট্রাম্পকে এ বিষয়ে ভুল বোঝানো হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত তথ্য উপস্থাপন নিয়ে দিল্লির অধ্যাপক শ্রীরাধা দত্ত ও ড. আলী রিয়াজ বলেন, ভারতীয় মিডিয়া সাম্প্রতিক ঘটনাগুলো অতিরঞ্জিত করে দেখিয়েছে। ড. রিয়াজের মতে, ট্রাম্পের এই পোস্ট মূলত রাজনৈতিক কৌশলেরই একটি অংশ। যার পিছনে আমেরিকার হিন্দু ভোটারদের আকৃষ্ট করাই মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *