এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮২তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:

কাসসাম ব্রিগেড

• কাসসাম বিগ্রেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ‘ফালুগা’ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। এতে ইসরায়েলের ৪০১তম বিগ্রেডের কমান্ডার ও একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি প্রচুর ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা ঘটে।

• কাসসাম বিগ্রেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ‘ফালুগা’ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি ‘ডি-৯’ সামরিক বুল্ডোজার লক্ষ্য করে ‘আল ইয়াসিন-১০৫’ মর্টাল শেল ও ‘শাওয়াজ’ বোমা নিক্ষেপ করে।

• কাসসাম বিগ্রেড উত্তর গাজার ‘সাফতাভি’ এলাকার রোডে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ‘ডি-৯’ সামরিক বুল্ডোজারে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।

• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে তিল আজ জাতার এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ‘মারকাভা’ ট্যাঙ্ক বিস্ফোরক ডিভাইস দিয়ে ধ্বংস করে। পরে এর ভিডিও প্রকাশ করে।

• কাসসাম বিগ্রেড উত্তর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে ‘হাউন’ মর্টার শেল দিয়ে হামলা চালায়।

আল আকসা শহিদ ব্রিগেড

আল আকসা শহিদ বিগ্রেড উত্তর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে ‘হাউন’ মর্টার শেল নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *