গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদার ইসরায়েলি বাহিনীর ৪০১তম ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান ডাক্সা সংঘর্ষে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে বলেও জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়, কর্নেল ডাক্সা (৪১) দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে ৪০১তম ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য মতে, সেনাবাহিনীর এই বিবৃতি প্রকাশের আগে গাজার জাবালিয়ায় একটি ভয়াবহ যুদ্ধের সংবাদ প্রচারিত হয়, যা ইঙ্গিত দেয় যে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়াবহ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *