আজ (বুধবার) কিছুক্ষণ পূর্বে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। আতিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সাবেক মেয়র আতিকের দুর্নীতির বিস্তারিত জানতে ক্লিক করুন!

উল্লেখ্য, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত সাবেক মেয়র আতিকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি থানায়ও তার নামে রয়েছে একাধিক মামলা।

এদিকে ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কাগজে কলমে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন মেয়র আতিক। কিন্তু ১৮ই আগস্ট রাতে পালানোর পর জনসম্মুখে দেখা যায়নি তাকে। পরে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে গেল ১৯শে আগস্ট তাকে মেয়র পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত ‍উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে সর্বপ্রথম নির্বাচিত হন আতিক। এরপর ২০২০ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পুনরায়  মেয়র পদে নির্বাচিত হন আতিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *