আজ রোববার ১৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সামরিক বাহিনীর চলমান কার্যক্রম, উন্নয়নমূলক পদক্ষেপ এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সামরিক বাহিনীর ভূমিকা, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *