বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, তারা অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটালাইজেশন, ব্যাংক তারল্য সঙ্কট, জ্বালানি, বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কার সাধনে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে।

সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই সহায়তার ঘোষণা দেন। বৈঠকে ড. ইউনূস তার গৃহীত সংস্কার প্রকল্পগুলোর জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা কামনা করেন।

এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, নতুন ঋণ আকারে বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার এবং বিদ্যমান ঋণ প্রকল্প থেকে আরও ১.৫ বিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক।

উল্লেখ্য, ড. ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ  জানান, বিশ্বব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসার, ব্যাংক তারল্য সংকট নিরসন, জ্বালানি খাতের উন্নয়ন এবং বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে বাংলাদেশের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *