চট্টগ্রামের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় মাছ কেটে দেওয়ার জন্য বাসায় ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে অটোরিকশা চালক। গত ১৪ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণ হতে দেখেও কিশোরীর সাহায্যে এগিয়ে  না এসে, ধর্ষণের ভিডিও ধারণ করে আরেক যুবক। পরে সে ওই ভিডিও দিয়ে ভুক্তভোগী পরিবারকে জিম্মির চেষ্টাও করে। পরবর্তীতে ১৮ই সেপ্টেম্বর বুধবার এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন ।

উক্ত মামলায় বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে বসবাসকারী অটো ড্রাইভার মো. শামীম (৫০) এবং একই এলাকার ভি‌ডিও ধারণকারী হাবিব (৪৬) এবং মান্না (৪৮)কে আসামী করা হয়।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমরা থানায় মামলা নিই। বিষয়টি আমরা এখন তদন্ত করছি। আমাদের কাছে তথ্য আছে, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *