নীতিমালা
সংবাদ প্রকাশ ও পরিবেশনের ক্ষেত্রে আমরা প্রচলিত নীতির পাশাপাশি নিজস্ব কিছু নীতির অনুসরণ করে থাকি। সংক্ষিপ্ত আকারে প্রাথমিক কিছু নীতিমালা উল্লেখ থাকল এখানে—
১. আমরা কখনো অফলাইনে বা অনলাইনে অন্যের প্রকাশিত কোন সংবাদ কপি করি না। নিজস্ব প্রতিবেদকের তৈরি লেখাই আমরা প্রকাশ করি। কখনও যদি এরকম কোন সংবাদ প্রকাশিত হয় এবং অভিযোগ প্রমাণিত হয়—আমরা সঙ্গে সঙ্গে মুছে ফেলি। এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি।
২. ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে বা রাজনৈতিক কোন কারণে আমরা কোন ব্যক্তি বা সংগঠনকে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করি না।
৩.সাধারণ অপরাধী বা ভিক্টিমের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণত সরাসরি ছবি প্রকাশ করি না।
৪.অন্য কোন সংবাদমাধ্যম,সামাজিক মাধ্যম বা ওয়েবসাইট থেকে কোন তথ্য বা ছবি নিলে আমরা যথাযথভাবে সূত্র উল্লেখ করি।
৫. ছবি প্রকাশের ক্ষেত্রে আমরা ক্যাপশনে ফটোগ্রাফার, স্বত্বাধীকার বা মূলসূত্রের নাম উল্লেখ করি। নিজেদের ডিজাইনকৃত ফটো বা কোলাজ ফটোর ক্ষেত্রে আমরা ‘নিউজনেস্ট’ উল্লেখ করি। ছবির সূত্রের ব্যাপারে নিশ্চি না হতে পারলে আমরা ক্যাপশনে ‘সংগৃহীত’ লিখে দিই।
৬. প্রকাশিত যে কোন লেখা, ছবি বা ভিডিও যে কোন সময় যে কোন কারণে মুছে ফেলার পূর্ণ অধিকার রাখে নিউজনেস্ট।
৭. ভাষা ও বানানের ক্ষেত্রে আমরা প্রধানত বাংলা একাডেমির প্রমিত রীতি অনুসরণ করি। সংশয়পূর্ণ বানানের ক্ষেত্রে অনুসরণ করি সহজ ও প্রচলিত রীতি । কিছু আরবি বানানের ক্ষেত্রে আমরা বাংলা একাডেমির ভাষারীতি এড়িয়ে চলি।
৮. স্পর্শকাতর কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা রগরগগে বা উত্তেজক শব্দব্যবহার পরিহার করে চলি।
৯. কোন ব্যক্তি বা সংগঠনের অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন প্রকারের সহযোগিতা আমরা গ্রহণ করি না।
১০.কারো চাপ বা বলপ্রয়োগে বাধ্য হয়ে আমরা কোন সংবাদ প্রকাশ করি না।
লেখা প্রকাশের নীতিমালা
লেখালেখি এবং সাংবাদিকতায় আগ্রহী যে কোন তরুণকে আমরা বৃহৎ পরিসরে সুযোগ দিতে চাই। আমরা চাই নিউজনেস্ট মেধাবী ও সৃষ্টিশীল তরুণদের ভরসা ও স্বপ্নের জায়গা হয়ে উঠুক। মূলত নিউজনেস্ট তারুণ্যেরই জয়গান গায়, উচ্চকিত করে সম্ভাবনাময় তারুণ্যের কণ্ঠস্বর । আমাদের সাথে কাজ করতে আগ্রহী হলে কিছু নীতি জেনে রাখা জরুরি—
১. যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী ও সৃষ্টিশীল তরুণকে আমরা সুযোগ দিতে চাই।
২. প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে আমাদের সাথে কাজ করে যেতে হবে।
৩. আগ্রহীদের কে আমরা কোর্স, গাইডিং এবং পরামর্শ ও অনুশীলনের মাধ্যমে উপযুক্ত হয়ে উঠার সুযোগ দিব।
৪. পেশাদারত্ব এবং দক্ষতা আয়ত্ব করতে পারলে আমরা সম্মানী দেয়ার চেষ্টা করি।
৫. আমরা সাধারণত প্রকাশিত লেখার সন্মানী দিই না।
৬. লেখার প্রাপ্তি স্বীকার করা হয় না। তিন দিনের মধ্যে প্রকাশিত না হলে অনির্বাচিত বলে ধরে নিতে হবে।
৭. মেইলে লেখা পাঠানো বাধ্যতামূলক। জিমেইলের সাবজেক্ট অংশে লেখার বিভাগ উল্লেখ করতে হবে ( যেমন : ফিচার, মতামত, ইসলাম ইত্যাদি )। লেখার নিচে নাম ও সচল একটি নাম্বার (ঐচ্ছিক ) উল্লেখ করতে হবে।
