পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলায় অবস্থিত জামিয়া দারুল উলূম হাক্কানিয়ায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত চারজন শহিদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। শহিদদের মধ্যে ‘জামায়াত উলামায়ে ইসলাম সামি’ (JUI-S)-এর অন্যতম নেতা ও মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুল হক হাক্কানিও রয়েছেন।

জুমার নামাজের সময় যখন শত শত মুসল্লি উপস্থিত ছিলেন, তখনই এই বিস্ফোরণ ঘটে। হঠাৎ ঘটে যাওয়া শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, মাদ্রাসার ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় এবং অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন।

জামিয়া দারুল উলূম হাক্কানিয়া পাকিস্তানের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী দীনী শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা, খাদ্য ও আবাসন সুবিধা পান। শহিদ মাওলানা হামিদুল হক ছিলেন খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ মাওলানা সামিউল হক হাক্কানির পুত্র। ২০১৮ সালে তার পিতা হত্যাকাণ্ডের শিকার হলে তিনি মাদ্রাসার উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

এখনও পর্যন্ত কোনে গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *